• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে যত রেকর্ড

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস : অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ। যদিও মাঠের বাইরের খবর যতটা উত্তেজনা ছড়িয়েছে, ততটা রেশ ছিল না মাঠের খেলায়। যথারীতি ভারতের একপেশে দাপটের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। সূর্যকুমার যাদবদের দেয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় সালমান আগার দল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় সর্বনিম্ন ১১৪ রানে গুটিয়ে যায়।
কলম্বোর আর প্রেমাসাদা স্টেডিয়ামে বেশ আগেভাগেই শেষ হয়েছে ভারত-পাকিস্তানের দ্বৈরথ। এর কারণও রয়েছে– পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের আগে তারা ৬ জন স্পিনার দিয়ে ১৮ ওভার বল করিয়েছে। পুরো ম্যাচে পাকিস্তানের কিছু বিব্রতকর রেকর্ড এবং নতুন করে কিছু নজির তৈরি করেছে ভারত।
ভারত শুরুতেই অভিষেক শর্মার উইকেট হারালেও, পাকিস্তানের মোমেন্টাম কেড়ে নিয়েছেন ইশান কিষাণ। মাত্র ২৭ বলে ফিফটি করেছেন তিনি। যা ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি দ্বৈরথে তৃতীয় দ্রুততম। এর আগে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ২৩ (২০১২, আহমেদাবাদ) এবং ভারতের অভিষেক ২৪ বলে (২০২৫, দুবাই) হাফসেঞ্চুরি করেন।
ইশান শেষ পর্যন্ত ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করেছেন। যা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টি-টোয়েন্টি ম্যাচে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রান। এই তালিকায় অপরাজিত ৮২ রান করে শীর্ষে আছেন বিরাট কোহলি। এরপর যথাক্রমে অবস্থান মোহাম্মদ রিজওয়ান (৭৯), কোহলি (৭৮), ইশান (৭৭) ও গৌতম গম্ভীরের (৭৫)।
পাকিস্তানের বিপক্ষে গতকাল ভারতীয় ওপেনার ইশান পাওয়ার প্লেতেই ৪২ রান তোলেন। যা দুটি দেশের মুখোমুখি টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’র সর্বোচ্চ ব্যক্তিগত রান। এর আগে ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শুভমান গিল ৩৫ রান করেছিলেন।
ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ দলীয় রান ছিল ১৬০। ২০২২ সালে করা সেই রান ছাড়িয়ে ইশান-সূর্যরা রেকর্ড ১৭৫ রান করেছেন গতকাল।
পাকিস্তান প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৬ জন স্পিনার ব্যবহার করেছে। তারা মোট ১৮ ওভার করেছেন, যা বিশ্বকাপ ম্যাচে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে একই ভেন্যু কলম্বোতেই পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান ১৮ ওভার করিয়েছে স্পিনারদের মাধ্যমে। টি-টোয়েন্টি ফরম্যাট এবং পূর্ণ সদস্য দেশের হিসাবে স্পিনারদের সমান ১৮ ওভারের কীর্তি আছে জিম্বাবুয়েরও।
ভারত ও পাকিস্তান সবমিলিয়ে ১১ জন স্পিনার ব্যবহার করেছে, যা পুরুষদের টি-টোয়েন্টি সর্বোচ্চ। পাকিস্তানের ৬ এবং ভারতের ৫ স্পিনার বল করেছেন।
মাত্র ১১৪ রানে গুটিংয়ে যাওয়ায় ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে এটি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার। ২০১৪ আসরে তারা সর্বোচ্চ ৮৪ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর তাদের করা ১১৪ রান টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৪ আসরে ৮২ এবং ২০২৪ বিশ্বকাপে ১১৩ রানে অলআউট হওয়ার নজির আছে পাকিস্তানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে ৮টিতেই জিতেছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে নির্দিষ্ট দলের বিপক্ষে ৬টির বেশি জয় নেই আর কারো–ই। এ ছাড়া এ নিয়ে ভারত টানা ৬ ম্যাচে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাল। ২০২৩ সালের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আইসিসি সীমিত সংস্করণের ইভেন্টে টানা ১৬ ম্যাচ জিতল ভারত। যা পুরুষ দলের সর্বোচ্চ জয়ের রেকর্ড। ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতেছিল টানা ১৫ ম্যাচ। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসাবে টানা ১১ জয় ভারতের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও