• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস : পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। হাইভোল্টেজ ম্যাচে একতরফা জয় পেয়েছে তারা। কিন্তু ৬১ রানে জেতার পরপর মাঠের মধ্যে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভক্তদের দুশ্চিন্তায় ফেলেছে।
হার্দিক পান্ডিয়া পাকিস্তানের শেষ উইকেট নেন, প্রতিপক্ষকে ১১৪ রানে অলআউট করে ভারত। ভারতীয় খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে হাই ফাইভ করছিলেন, হাত মেলাচ্ছিলেন, জড়িয়ে ধরছিলেন। কুলদীপকে আলতো আলিঙ্গন করে তার ওপর ক্ষোভ ঝারেন। সতীর্থ স্পিনারকে তিরস্কার করেছেন হার্দিকও।
কুলদীপের সঙ্গে হার্দিকের কথোপকথনের সময় উদ্বিগ্ন দেখা গেছে তিলক ভার্মাকে। পরিস্থিতি সামলাতে রিংকু সিং হস্তক্ষেপ করেন। বিষয়টি গুরুতর মনে না হলেও ধারণা করা হচ্ছে, পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে কুলদীপ ক্যাচ ফেলায় তার ওপর ক্ষোভ ঝারেন হার্দিক ও সূর্যকুমার।
হার্দিকের জয়সূচক ওভারের দ্বিতীয় বলে শাহীন আফ্রিদি মেরে খেলেন। তার শটে বল লং অন বাউন্ডারি পার করার আগে সীমানার কাছে থাকা কুলদীপের হাত ফসকায়। ছয় রান পেয়ে যায় পাকিস্তান। এই ঘটনার রেশ ভারতের অন্য ম্যাচে পড়ে কি না সেই শঙ্কা প্রকাশ করেছেন ভক্তরা। মাঠের মাঝে এমন দৃশ্য তাদের দুশ্চিন্তায় ফেলেছে।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেছেন, ‘এটা ভারতের জন্য। কিন্তু হ্যাঁ, আমরা একই ব্র্যান্ডের ক্রিকেট খেলেছি, যেভাবে খেলতে চেয়েছিলাম। আমি টসের সময়েই বলেছিলাম, আমার মনে হয় এই উইকেটে প্রথমে ব্যাট করাই ভালো। ইশান যেভাবে ব্যাট করল এবং শেষ কয়েকটি ম্যাচে ব্যাটিং করছিল, তাছাড়া ঘরোয়া ক্রিকেটেও, সে একইভাবে ব্যাট করে দলকে সামনে নিয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও