আজ
|| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যানির এক ঘনিষ্ঠ সূত্র। এদিকে, আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসনে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তৃতীয়বারের মতো এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবারের নির্বাচনে ভোট পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭৬৫। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭৯ ভোট।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.