আজ
|| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শপথ অনুষ্ঠানে ডা. জুবাইদা ও জাইমা
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনটিকে স্মরণীয় রাখতে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে জাতীয় সংসদ ভবনে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিএনপি থেকে নির্বাচিতদের শপথ পড়ানো হয় সকাল ১০টা ৪২ মিনিটে। শপথ অনুষ্ঠানে শাড়ি পরে আসেন ডা. জুবাইদা ও জাইমা। এ সময় তাদেরকে বেশ উৎফুল্ল দেখা যায়।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.