আজ
|| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জানিয়েছে দেশটির ঢাকার হাইকমিশন।
হাইকমিশন জানায়, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.