• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে `জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’ মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা

প্রভাত রিপোর্ট / ৭৪ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 264.3307; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

খন্দকার মাহাবুবুর রহমান, নাটোর : নাটোরের সুবিধাবঞ্চিত ও সাধারণ শিশুদের শিক্ষার প্রসারে নিয়োজিত ‘হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন’পরিচালিত স্বপ্নকলি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, রাশেদুল জামান এবং সহকারী কমিশনার মোছাঃ মনোয়ারা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন-এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুষ্ময় দাস।
সকাল থেকেই স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূল পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি আসমা শাহীন স্বপ্নকলি স্কুলের শ্রেণিকক্ষসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থাপনা ও পরিবেশ ঘুরে দেখেন। এ সময় তিনি স্কুলের শৃঙ্খলা এবং পাঠদান পদ্ধতির প্রশংসা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তারা হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নানামুখী দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি এবং নাটিকা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিশুদের সাবলীল পরিবেশনা উপস্থিত অতিথিদের কাছে বিশেষভাবে সমাদৃত হয়।
উল্লেখ্য, হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন পরিচালিত এই স্কুলটি দীর্ঘদিন ধরে নাটোরে শিশুদের শিক্ষাদান ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজকের এই বার্ষিক অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও