প্রভাত রিপোর্ট: অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিজের মুখ্য সচিব পদে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত সোমবার বাতিল করে সরকার। ২০২৪ সালের ২ অক্টোবর থেকে চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।