আজ
|| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত রিপোর্ট: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে, বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকও করেছেন। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তাকে বিদায় জানান।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.