আজ
|| ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
মো. দরাজ আলী, মুক্তাগাছা: ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলায় ৪২টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সব ক‘টি ক্লিনিকে দীর্ঘ ৬মাস যাবৎ ওষুধ না থাকায় গরিব সাধারণ মানুষ ভুগান্তিতে পড়েছে। ৮নং দাওগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড় পাইবজান কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে দেখা গেছে দূর-দূরান্ত থেকে প্রতিদিন রোগীরা প্রাথমিক চিকিৎসার জন্য ক্লিনিকে আসলেও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধরা এতে চরম ভূগান্তিতে পড়েছেন। পাহাড় পাবইজান কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সি.এইচ.সি.পি) মোঃ উসমান গণি জানান, সর্বশেষ ওষুধ সর্বরাহ হয়েছিল ২০২৫ সালের ৩সেপ্টেম্বর, এর পর থেকে আর কোন নতুন ওষুধ পাওয়া যায়নি। তিনি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওষুধ ছাড়াই ক্লিনিকে সময় কাটান। স্থানীয়রা জানান, কমিউনিটি ক্লিনিকটি আমাদের একমাত্র ভরসা। কিন্তু মাসের পর মাস ওষুধ না থাকায় আমাদের চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়মিত ওষুধ সরবরাহ না করার কারণে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। তারা দাবী করছেন ক্লিনিক গুলোতে দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা পূনরায় স্বাভাবিক করা হোক।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.