• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে জেলা প্রশাসকের উপস্থিতিতে স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের মিলনমেলা সুন্দরবনে বনদস্যু আতঙ্কে মাছ ধরা বন্ধ, বিপাকে হাজারো জেলে `জলাবদ্ধতা নিরসন ও শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব’ মুক্তাগাছায় কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট এক বছরে ১৭ হাজার ৫১৬ কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী উন্নত দেশের মানদণ্ডে পাঠ্যপুস্তক প্রণয়ন করবে সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: দায়িত্ব গ্রহণের পর রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা করাই মূল চ্যালেঞ্জ বলে হবে জানিয়েছেন নতুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি ঠিকমতো সামলানোর পর এ খাতের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে। দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ-জ্বালানি খাতের পুরোটাকেই চ্যালেঞ্জ বলে মনে করছেন বলেই জানান তিনি।
বেসরকারি তেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংগঠন বিপ্পা কর্তৃপক্ষ জানিয়েছে, রোজার আগে তাদের ৬০ শতাংশ বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। এ প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বিপ্পা নেতারা যদি এ ধরনের কথা বলে থাকেন তবে সেটি নতুন সরকারকে ব্ল্যাকমেইল করার শামিল হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও