আজ
|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
গাইবান্ধায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার দুই
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের দুই নেতাক আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সোয়া ৩টার দিকে শহরের স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্যাপুর উপজেলা নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
পুলিশ জানায়, ২০-৩০ জনের একটি দল শহীদ মিনারে বিকাল সোয়া ৩টার দিকে শ্রদ্ধা নিবেদন করতে আসে। পুষ্পমাল্য অর্পণ শেষে তারা হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করলে অন্য দ্রুত পালিয়ে যায়।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় এবং নিষিদ্ধ কার্যক্রমের প্রেক্ষাপটে ওই দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.