• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

হারলেও চোখে চোখ রেখে লড়াই করলো বাংলাদেশ

প্রভাত রিপোর্ট / ১৩ বার
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

প্রভাত স্পোর্টস: এশিয়ান কাপের অভিষেক খুব একটা খারাপ হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা চীনের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলার মেয়েরা। প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। হারলেও চোখে চোখ রেখে লড়াই করেছেন ঋতুপর্ণা-আফঈদারা। মঙ্গলবার (৩ মার্চ) সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে চীন। একের পর এক আক্রমণ করে তার। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা তা আটকে দেন। এর মাঝে নিজেদের গুছিয়ে নেয় বাটলারের শিষ্যরা। ম্যাচের ১৪ মিনিটে প্রায় গোলের দেখা পেয়েই গিয়েছিল বাংলাদেশ। বাঁ উইং ফাঁকা পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। প্রায় মাঝমাঠ থেকে বাঁ পায়ের দুরপাল্লার শট নেন। বলটা বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার ঠিক আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন চীনের গোলকিপার চেন চেন।
ম্যাচের ২৪ মিনিটে বাংলাদেশের জালে বল পাঠায় চীন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে তা বাতিল করে দেন। এরপর ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙে চীন। দুরপাল্লার শটে গোল করলেন চীনের মিডফিল্ডার ওয়াং সুয়াং।
এরপর ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের মিডফিল্ডার ঝ্যাং রুইয়ের নিচু শট বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে জালে জড়ায়। এতে ২–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চীন।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। বেশ কয়েকবার চীনের দূর্গে হানা দেয় ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তারা। বাংলাদেশের আক্রমণে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে ব্যর্থ হন চীনের ফুটবলাররা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও