আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বাইউস্টের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মাদ সামছুল আরেফিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল অনুষদের ডীন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রমা ইসলাম, বিজনেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. তহিদুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সহযোগী অধ্যাপক গোলাম মুক্তাদের নাঈম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ) উক্ত সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রেস বিজ্ঞপ্তি
Copyright © 2026 প্রভাত. All rights reserved.