• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। বৃৃহস্পতিবার পর্যন্ত একাধিক সাবেক ক্রিকেটার নির্বাচক হতে আবেদন করার কথা জানা গেছে।
আবেদনকৃত প্রার্থীদের মধ্যে বয়সভিত্তিক দলের নির্বাচকরাও রয়েছেন। জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না সাজ্জাদ আহমেদ শিপন। ইতিমধ্যে তিনি সেটি স্পষ্ট জানিয়েছেনও। তবে নির্বাচক পদে আবেদন করতে আগ্রহী রয়েছেন বেশ কিছু নতুন মুখ। এরমধ্যে শামসুর রহমান শুভসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রিকেটার আছেন।
জানা গেছে, নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন কিংবা করবেন এমন প্রার্থীরা হচ্ছেন– ইলিয়াস সানি, নাইম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরি, জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ রফিক। এদিকে, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবার আগে থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন করেননি। তবে দ্রুতই করবেন বলে জানা গেছে। আবেদন করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও।
বিসিবির নির্বাচক পদে আবেদন করতে অবশ্যই প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। বিচারিক ক্ষমতা, দক্ষতা এবং যোগাযোগেও পারদর্শী হতে হবে তাদের। নির্বাচকরা নিয়োগ পাবেন দুই বছরের জন্য। তাদের দায়িত্ব হবে জাতীয় দল এবং ‘এ’ দলের খেলোয়াড় নির্বাচন করা। এ ছাড়া পাইপলাইনে থাকা খেলোয়াড়দের দিকেও নজর রাখবেন তারা। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির সঙ্গে লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এ ছাড়া গত অক্টোবরে বিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাকও। লিপু এবং রাজ্জাকের বদলি হিসেবেই এবার দুজন নির্বাচক নিতে চাচ্ছে বিসিবি। নতুন নির্বাচকদের মধ্যে একজন প্রধান নির্বাচক পদে দায়িত্ব নেবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও