• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড! বিজয়-তৃষা বিতর্কে নতুন মোড়, ক্ষমা চাইলেন সেই পরিচালক ঈদুল ফিতরে চরকিতে আসছে মেহজাবীন অভিনিত ক্যাকটাস অনুভব সিনহার নতুন ছবি ‘আশশি’-তে তাপসী পান্নু নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে অনুভূতি কশ্যপ পরিচালিত ওয়েব সিনেমা ‘অ্যাকিউজড’ অ্যাভাটার ফোর, অনেকটাই সম্ভাবনা আছে – জেমস ক্যামেরন ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’,অগ্রিম বুকিং থেকে ২০ কোটি টাকার বেশি আয় হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে বিতর্ক প্রতিযোগিতা

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : আন্তর্জাতিক নারী দিবসে বাগেরহাটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে বাগেরহাট শহরের শহীদ মিনার চত্তর থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘের উদ্যোগে সংহতি পদযত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা, অংকন ও উম্মক্ত আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি দল অংশগ্রহণ করে। পরে তাদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, বাল্য বিবাহ নিরোধ, রাজনীতিতে নারীদের অংশগ্রহনসহ নানা বিষয় আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার, বাদাবন সংঘের প্রোগ্রাম অফিসার কানিজ ফাতেমা, একাউন্ট অ্যাসোসিয়েট তহমিনা তুলি,তারমিন সুলতানা,বির্তক প্রতিযোগিতার বিচারক, মুখার্জী রবীন্দ্রনাথ, আবিদা সুলতানা, এ্যাডভোকেট মেহেরুন্নেছাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও