• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড! বিজয়-তৃষা বিতর্কে নতুন মোড়, ক্ষমা চাইলেন সেই পরিচালক ঈদুল ফিতরে চরকিতে আসছে মেহজাবীন অভিনিত ক্যাকটাস অনুভব সিনহার নতুন ছবি ‘আশশি’-তে তাপসী পান্নু নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে অনুভূতি কশ্যপ পরিচালিত ওয়েব সিনেমা ‘অ্যাকিউজড’ অ্যাভাটার ফোর, অনেকটাই সম্ভাবনা আছে – জেমস ক্যামেরন ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’,অগ্রিম বুকিং থেকে ২০ কোটি টাকার বেশি আয় হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। গতকাল শনিবার ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায় উড়ালসড়কের নিচে তাঁরা এই শোভাযাত্রা করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের।
ছাত্রলীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও