• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বাগেরহাটে এমপির সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

প্রভাত রিপোর্ট / ৭৫ বার
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট ২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদের সাথে গণমাধ্যম কর্মীরা করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় বাগেরহাট ও কচুয়া উপজেলার নানা সমস্যা ও সম্ভবনার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার কর্মরত গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ জানান, নিজ সংসদীয় এলাকায় মাদক নির্মুল করা হবে। এছাড়া এলাকার উন্নয়নে মাষ্টারপ্লান অনুযায়ী উন্নয়ন কাজ করা হবে।সভায় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিত বা বিভ্রান্তিকর কোনো সংবাদ পরিবেশন না করতে আহ্বান জানান সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ।
জাতীয় সংসদ অধিবেশনের আগে বাগেরহাট ২ (সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন গনমাধ্যকর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও