• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকরী ভূমিকা রাখবে : স্পিকার এ মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ আজহারীর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে প্রতারণা : ১০ যুবক কারাগারে নাটোরে ২১ বছর বয়স দেখিয়ে ৭ বছরের শিশুর নামে মামলা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী পরিবারের দিক থেকে আমি রাজকপালী, বললেন নিপুণ রায়

ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে সেতুর উভয় প্রান্তে থাকবে ইটিসি টোল বুথ

প্রভাত রিপোর্ট / ৩৬ বার
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের দ্রুত পারাপারের জন্য দেশের সকল গুরুত্বপূর্ণ সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল বুথ চালু রাখতে নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বুধবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ নির্দেশ দেন তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্তৃপক্ষের আওতাধীন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সাইট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সাইট অফিস সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।
সভাপতির বক্তব্যে সচিব বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্য ও স্বস্তিময় করতে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিষয়গুলো সার্বক্ষণিক মনিটরিং করছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, আনন্দদায়ক ও দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
সভায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজের নির্মাণসামগ্রী যত্রতত্র অপরিকল্পিতভাবে রেখে চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। সড়কে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য অতিরিক্ত জনবল নিযুক্ত করে যথাযথভাবে ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার নির্দেশনা দেন মন্ত্রী।
সভায় জানানো হয়, প্রতিমন্ত্রী ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। তিনি যাত্রীসাধারণকে ধৈর্য ধারণ করে ট্রাফিক আইন মেনে চলারও আহ্বান জানান।
সেতু সচিব আরও বলেন, সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রাখাতে হবে, যাতে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত পার হতে পারে।
এছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনসমূহের ট্রাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিংয়ের জন্য টোল প্লাজা ও বুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার পরামর্শ দেন।
এছাড়াও দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাঙ্গতি টাকার সংস্থান রাখা এবং ঈদযাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন। এলেঙ্গাতে নবনির্মিত বাস-বে ব্যবহার করা এবং মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি রোধ এবং যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে এই বাস-তে ছাড়া অন্য কোথাও গাড়ি না থামানোর জন্য সংশ্লিষ্ট গাড়ির চালকদের অনুরোধ করেন। পাশাপাশি ব্যবসায়ী ও যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও