আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বগুড়ায় মসলার দোকানে পচা মরিচ ও ধানের তুষ, ৭০ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২৬
প্রভাত সংবাদদাতা, বগুড়া : বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, র্যাব ও পুলিশ লাইসেন্স বিহীন দুটি মসলার দোকানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে শহরের ফহেতআলী ছাতাপট্টির গলিতে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শহরের ফহেতআলী ছাতাপট্টির গলিতে দুটি মসলার দোকান ও কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে দোলন নামে খুচরা মসলার দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পচা, নিম্নমানের মরিচ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া বগুড়া হলুদ মিলে মৌরি হলুদ নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো হলুদের সঙ্গে মেশানোর জন্য সংরক্ষণ করতে দেখা যায়।
এ সব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে দোলন মসলা দোকানের মালিক দোলনকে ৫০ হাজার টাকা এবং বগুড়া হলুদ মিলের মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.