• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সংসদ কার্যকরী ভূমিকা রাখবে : স্পিকার এ মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ আজহারীর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে প্রতারণা : ১০ যুবক কারাগারে নাটোরে ২১ বছর বয়স দেখিয়ে ৭ বছরের শিশুর নামে মামলা একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী পরিবারের দিক থেকে আমি রাজকপালী, বললেন নিপুণ রায়

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত

প্রভাত রিপোর্ট / ৪৪ বার
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: চলমান পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও পেট্রোলের বিক্রি আগের চেয়ে বাড়িয়ে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১১ মার্চ) বিপিসি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণসংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এর আওতায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) বিক্রির গড় হার ২৫ শতাংশ কমানোর পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনপ্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে।
বিপিসি জানিয়েছে, সংশোধিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতে তাদের অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও