• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জে জামাইয়ের বাড়িতে পাওয়া গেলো তেলের অবৈধ মজুত

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,মানিকগঞ্জ: মানিকগঞ্জে জ্বালানি তেলের ডিলার শ্বশুর রফিকুল ইসলাম। আর তার থেকেই তেল নিয়ে নিজের বাড়িতে অবৈধভাবে মজুত করেছেন জামাই নয়ন (২৮)। এ ঘটনায় অভিযান চালিয়ে নয়নকে আটক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাড়িতে ২০টিরও বেশি তেলের ড্রাম পাওয়া গেলেও সেখানে ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। আটক নয়ন রাজার কলতা এলাকার বাসিন্দা। এ ঘটনায় রাজার কলতা এলাকার নয়ন (২৮) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় নয়ন জানান, তার শ্বশুর রফিকুল ইসলাম বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা এলাকার একজন তেলের ডিলার। শ্বশুরের দেওয়া তেল তিনি নিজের বাড়িতে এনে বিক্রি করছিলেন। অভিযানের সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি জানান, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও