আজ
|| ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
প্রকাশের তারিখঃ ১২ মার্চ, ২০২৬
প্রভাত রিপোর্ট: নতুন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ শেষে তিনি শপথবইয়ে ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন। অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.