• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

আইএলওর গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কাম্য : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৫৩ বার
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, শ্রমের আন্তর্জাতিক মানদণ্ড এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা একান্তভাবে কাম্য বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (১৫ মার্চ) ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎকালে মন্ত্রী জানান, আমরা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর আলোকে বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া প্রেরণ করেছি। অনুমোদিত হলে তা দ্রুতই জাতীয় সংসদে পেশ করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই আইনের বিষয়টি প্রাধান্য দিচ্ছেন এবং এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন।
সভায় আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, আমরা বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেখেছি এবং তা বাস্তবায়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে আইনে রূপান্তরের কার্যক্রম এবং আইএলও-র কাছে বাংলাদেশের রোডম্যাপ বাস্তবায়নে সংশোধিত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া আইনের যেসব ধারায় বড় পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন বাস্তবায়নের একটি স্পষ্ট রোডম্যাপ মন্ত্রণালয়ের রয়েছে। তিনি বলেন, আইনের খসড়ায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই তা করা হবে। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও