• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

ঈদযাত্রায় যানজট এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশে উচ্ছেদ অভিযান

প্রভাত রিপোর্ট / ১৮ বার
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কুমিল্লা: ঈদযাত্রায় যানজট ও মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, কুমিল্লা সিটি করপোরেশন, সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মহাসড়কের উভয় পাশে ফুটপাত ও সড়ক দখল করে যানজট ও জনভোগান্তি সৃষ্টি করা শতাধিক দোকান, ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার উচ্ছেদ করা হয়।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় বলেন, পদুয়ার বাজার এলাকা দীর্ঘদিন ধরে যানজটপ্রবণ। আসন্ন ঈদে এই জট আরও বাড়তে পারে, যা ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পারে। তাই জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটিএর যৌথ উদ্যোগে সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চলাচল কিছুটা স্বস্তিদায়ক হবে।
অভিযানে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও