মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাসে বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন কুমিল্লা-২ (হোম না- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। ভিজিএফের এই চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে বিতরণের কথা থাকলেও,কিন্তু মেম্বারদেরকে গুরুত্ব না দিয়ে বিএনপি নেতারা নিজেরা এই চাল বিতরণ করেছেন। এবং মাস্টাররুলে মেম্বারদের স্বাক্ষর না নিয়ে নিজেরা স্বাক্ষর প্রদান করছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় নির্ধারিত ১০ কেজি চালের পরিবর্তে কম চাল দেয়া হয়েছে। উপকারভোগীরা চাল নিয়ে বাইরে এসে ডিজিটাল মিটারে মাপ দিলে দেখা যায়—কোথাও ৪ কেজি, কোথাও ৫ কেজি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও কম পরিমাণ পাওয়া যাচ্ছে। এই সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।তিতাসের আরও কয়েকটি ইউনিয়নে এমন অভিযোগ পাওয়া যায়। আরও অভিযোগ পাওয়া যায় বিভিন্ন ইউনিয়নে সচল পরিবার গুলোর মাঝেও ভিজি এফ এর কার্ড বিতরণ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করলে বলে নিজেরা খাওয়ার জন্য নেই নাই হাস মুরগিকে খাওয়াবো।
ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নজরে আসে। তিনি ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনকে নির্দেশ দেন। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর ১টায় তিতাস উপজেলা হলরুমে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনপ্রতি ৫০০ টাকা ও শাড়ি-কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন জানান,যে এমপি মহোদয় আমাকে ভিজিএফ চাল নিয়ে কোন অনিয়ম আছে কিনা বিষয়টি তদন্ত করতে বলেছে তবে এখন যেহেতু ঈদের বন্ধ, ঈদের পরে অফিস খুললে আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।