• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ
চাঁদ দেখার সংবাদ ব্যাপক প্রশ্নবিদ্ধ

সৌদি আরবেরও একদিন আগে এবার চাঁদপুরে আগাম ঈদ উদযাপন

প্রভাত রিপোর্ট / ১২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: সৌদি আরবেরও একদিন আগে এবার চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রায় ৭ জন মুসল্লি মিলে ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করেছেন। ঈদের জামাতের ইমাম ছিলেন মাওলানা ইসহাকের ছেলে মাওলানা আবুবক্কর চৌধুরী। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিয়ে মাওলানা ইসহাকের দৌহিত্র মাওলানা ইয়াহিয়া চৌধুরী বলেন, দীর্ঘ যাচাই বাছাইপূর্বক আফগানিস্তান, নাইজার ও মালির চাঁদ দেখার সংবাদ ব্যাপক প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক হওয়ায়, তা গ্রহণ করা যায়নি। এমতাবস্থায় সন্দেহের উপর রোজা ভেঙে ঈদ করা যায় না। অতএব আজ বৃহস্পতিবার রমাজানের ৩০ রোজা পূর্ণ করে, শুক্রবার ঈদ উদযাপন করা হবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে দীর্ঘ ৯৮ বছর থেকে রোজা ও ঈদ উযাপন করে আসছে। এরপর এমন আগাম ঈদের প্রসার ঘটে জেলার ৪০টি গ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়। শুরুর দিকে এ নিয়ে মতবিরোধ ও স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দিলেও এখন স্বাভাবিকভাবেই চলে উৎসব আয়োজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও