আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও রাজধানী অনেকটা ফাঁকা
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৬
প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী অনেকটাই ফাঁকা। রাজধানীর পাড়া-মহল্লায় নেই মানুষের কোলাহল। তালা ঝুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা। রাজধানীর গুলিস্তান, পল্টন, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরের মতো ব্যস্ততম এলাকাগুলোয় এমনই চিত্র দেখা গেছে।
শহরের প্রতিটি এলাকা নীরব। চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালুর শহর ঢাকা যেন হঠাৎ করেই এক শান্ত ও অবসাদগ্রস্ত রূপ ধারণ করেছে।
রাজধানীর বাড্ডা এলাকায় কথা হয় স্থানীয় বাসিন্দা মারুফ ছালেক বলেন, রাস্তায় তেমন লোকজন নেই বললেই চলে। আর যারা ঢাকায় আছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর বের হচ্ছেন না।
মোহাম্মদপুর অটোচালক হাসান আলী বলেন, ‘ঈদের দিন রাস্তায় অনেক মানুষ চলাচল করছিল। আজকে অনেকটাই কম মানুষ দেখা গেছে। ভাড়া কম বললেও নিয়ে যাচ্ছি, কিন্তু যাত্রী পাচ্ছি না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী কিছু ভাড়বে বলে আশা করছি।’
পল্টন এলাকায় আকাশ পরিবহনের চালক মজিদ প্রামাণিক জানান, যাত্রী নেই। দীর্ঘ সময় একটা স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না। ৫/৭জন যাত্রী নিয়ে সকালে বাস ছেড়েছি।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.