আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
‘গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুদের বিষয়েও কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়’
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২৬
প্রভাত রিপোর্ট: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়েও আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখভালের দায়িত্ব আমাদের রয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। প্রতিটি কমিটিই গণতান্ত্রিক হোক। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গণতান্ত্রিকভাবে হোক, নিশ্চয়ই আমরা চাই। আমি এ নিয়ে কাজ করছি। সে জন্য আমাকে সময় দিতে হবে।
এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 প্রভাত. All rights reserved.