• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের রোগীরা হবে শারীরিকভাবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ১৭ বার
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রী নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শতভাগ পরিপূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। রবিবার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুরে উপজেলাবাসীর পক্ষ থেকে দেয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী কবিতার ভাষায় বলেন, ‘আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগীরা হবে শারীরিকভাবে শান্ত।’
মন্ত্রী আরও বলেন, ‘দেশে বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে। বিগত সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট করেছে। আমরা কোনরকম বিদ্যুৎকে ঠিক রাখছি। বিদ্যুতের ঘাটতির কারণে আমাদের রোগীদের ভোগান্তি পোহাতে হয়, অপারেশন থিয়েটারে সমস্যা হয়, লেবাররুমে প্রসূতি মায়েদের কষ্ট হয়। মেডিকেল কলেজ করতে হলে একটি হাসপাতাল করতে হয় না হলে ছাত্ররা লেখাপড়া করবে কীভাবে। নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ ও জেলা বিএনপির সাধারণ স ম্পাদক মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও