• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

নোয়াখালীর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৪ দোকান

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২৪টি দোকান। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টাব্যাপী আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজারের দক্ষিণ পাশের একটি দোকানে হঠাৎ লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়তে থাকে। আশেপাশের মানুষজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি তারা সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন।
খবর পেয়ে রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন পুরোপুরি নেভাতে আরও এক ঘণ্টার মতো সময় লেগে যায়।
চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, ‘প্রায় দুই ঘণ্টা স্থায়ী এ আগুনে ওষুধ, মুদি ও কীটনাশকের দোকান, সিএনজি অটোরিকশার গ্যারেজ, মালামালের আড়তসহ ২৪টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে ওই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। অগ্নিকাণ্ডে ভূঁইয়ার হাট বাজারের ২৪টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ কোটি টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও