আজ
|| ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
‘মব’ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত: তথ্যমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৬
প্রভাত রিপোর্ট: সরকার ‘মব’ সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাসপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘মব সম্পর্কে আমাদের সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। আপনারা সবাই জানেন, মব বিষয়ে আমাদের পজিশনটা কী।’’তিনি বলেন, ‘‘তবে আমাদের সবারই মাথায় রাখতে হবে— আমরা যখন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে।’’
জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘‘নিশ্চয়ই গণমাধ্যমের সঙ্গে আপনার সংযোগ আছে এবং মব সম্পর্কে আমাদের সরকার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। সবাই আপনারা জানেন আমাদের পজিশনটা কী।’ তিনি বলেন, ‘‘তবে আমাদের সবারই মাথায় রাখতে হবে— আমরা যখন একটা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপরে দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে।’’ তিনি বলেন, ‘‘আশা করি, দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপসংস্কৃতি আমাদের অনেকের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গাতে ফিরে আসতে পারবো।’’ এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি নিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে। তবে, এ মুহূর্তে দেশে জ্বালানির মূল্য বাড়ানোর কোনও পরিকল্পনা নেই সরকারের। বিষয়টি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “দেশে কোনও জ্বালানি সংকটও নেই। দাম বাড়ানোর পরিকল্পনাও সরকারের নেই।” জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার পরামর্শ দেন মন্ত্রী।
পোশাক খাতের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, “ঈদের আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”
দেশের বিমানবন্দরে আধুনিক সুবিধা চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে।” শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, “যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।”
স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগই নারী। তাদের সবাইকে ই-হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা চলছে।” ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে বলে জানান জহির উদ্দিন স্বপন। বলেন, “চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।” মন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস করা হবে।”
Copyright © 2026 প্রভাত. All rights reserved.