আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
রংপুরের ফিলিং স্টেশনগুলোতে ‘জ্বালানি তেল নেই’ নোটিশ
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২৬
প্রভাত সংবাদদাতা, রংপুর : বিভাগীয় নগরী রংপুরের কোনও পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেই। ফিলিং স্টেশনগুলো ‘জ্বালানি তেল নেই’ লিখে নোটিশ টাঙিয়ে দিয়েছে। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এদিকে, শত শত মোটরসাইকেল বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে।
বুধবার নগরীর অর্ধ শতাধিক ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, কোনও ফিলিং স্টেশনেই তেল নেই। সবখানে শত শত মোটরসাইকেল লাইন ধরে অপেক্ষা করছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার ডিপো থেকে কোনও জ্বালানি তেল সরবরাহ করেনি। ফলে তাদের পক্ষে তেল বিক্রি করা সম্ভব হচ্ছে না। তারা আরও অভিযোগ করেন, জ্বালানি ডিপোগুলো কবে কখন জ্বালানি সরবরাহ করবে তাও বলছে না। অথচ ট্যাংক-লরিগুলো তেলের জন্য ডিপোতে অবস্থান করছে দুই দিন ধরে। সে কারণে তারা বাধ্য হয়ে তেল নেই বলে নোটিশ টাঙিয়ে দিয়েছেন।
এদিকে, জ্বালানি তেলের জন্য অপেক্ষমাণ মোটরসাইকেল আরোহীরা অভিযোগ করেছেন, ‘দুদিন ধরে তেল না পাওয়ায় মোটরসাইকেল চালানো সম্ভব হচ্ছে না। সরকারের তেল আছে বলে প্রচারণা করার কোনও মানে হয় না।’
Copyright © 2026 প্রভাত. All rights reserved.