• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

ইরান যুদ্ধের এক মাস: মধ্যপ্রাচ্যে ১৩ মার্কিন সেনাসহ নিহত ৩,২১৩

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এক মাস পূর্ণ করেছে। তবে এ যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকেনি, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পুরো অঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। একের পর এক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, ঘরবাড়ি হারিয়ে পথে বসছে হাজারো পরিবার। শুক্রবার জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ এক হৃদয়বিদারক তথ্য জানান। তিনি বলেন, ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছিলেন চিকিৎসাকর্মীরা। উদ্ধার তৎপরতা চালানোর সময় অনেক উদ্ধারকর্মী সেখানে নিজেদের পরিবারের সদস্যদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ইরান: ইরানি রেড ক্রিসেন্ট শুক্রবার জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ৯০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ হাজার মানুষ।
লেবানন: লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ১৪২ জন নিহত এবং ৩ হাজার ৩১৫ জন আহত হয়েছেন। নিহত মানুষের মধ্যে প্রায় ১২২টি শিশু এবং ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
ইরাক: সরকারি তথ্যমতে, ইরাকে এ পর্যন্ত অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। ওই অঞ্চলের স্থানীয় সরকার এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল: ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৯ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া দক্ষিণ লেবাননে আরও ৪ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন।
পশ্চিম তীর: গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি’সেলেম জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির কারণে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৭২ হাজার ২৬৭–এ দাঁড়িয়েছে। এর মধ্যে গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র–সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির পরও অন্তত ৬৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ: স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পারস্য উপসাগরীয় দেশগুলোতে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত মানুষের মধ্যে বেশ কয়েকজন ছিলেন অভিবাসী শ্রমিক, যাঁরা ওই অঞ্চলে অত্যন্ত অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও