• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ: পবিত্র ঈদুল ফিতর পরবর্তী কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোর থেকে সেতুর পশ্চিম পাড়ে ঢাকামুখী লেনে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি ও জট সৃষ্টি হয়। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
শনিবার ভোর সাড়ে ৬টার দিকে দেখা যায়, যমুনা সেতুর পশ্চিম টোলপ্লাজায় ঢাকামুখী শত শত যানবাহন সেতুতে ওঠার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করে একেকটি গাড়ি সেতুতে ওঠার সুযোগ পাচ্ছে। তবে সেতুর পূর্ব প্রান্তে (টাঙ্গাইল অংশ) কোনো জট না থাকায় উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে।
এমন ভোগান্তির কথা গণমাধ্যমকে বলছিলেন ঢাকার একটি পোশাক শিল্পের হিসাব শাখায় কর্মরত সোহেল রানা সোহাগ। তিনি বলেন, ভোর ৬টায় সিরাজগঞ্জ শহর থেকে এসআই পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। স্বাভাবিক সময়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে পারলেও আজ তাকে সেতু পার হতেই দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
মুঠোফোনে কথা হয় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমানের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, আজ ভোর থেকেই পশ্চিম টোলপ্লাজায় গাড়ির চাপ বেড়েছে। এতে সেতুর পশ্চিমপাড়ে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। ঢাকামুখী সড়কে অতিরিক্ত গাড়ি থাকায় যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে। তবে আশা করা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কমে যাবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে কোনো যানজট নেই। আর উত্তরবঙ্গগামী সড়কে যানচলাচল একদম স্বাভাবিক রয়েছে। আমরা যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও