• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

কাজের প্রলোভনে রণবীরকে কুপ্রস্তাব, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত বিনোদন: বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ক্যারিয়ারের শুরুর দিকে ভয়াবহ ‘কাস্টিং কাউচ’-এর শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকা। এক প্রভাবশালী ব্যক্তি তাকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি তার।
রণবীর জানান, বলিউডে যখন তিনি নবাগত, তখন কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই ব্যক্তি রণবীরকে বলেছিলেন, শোবিজ অঙ্গনে টিকে থাকতে হলে চতুর হওয়ার পাশাপাশি শারীরিক আকর্ষণ থাকা জরুরি। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি রণবীরের শারীরিক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। রণবীর অস্বস্তি বোধ করলেও ওই ব্যক্তি তাকে শুধু একবার স্পর্শ করার বা দেখার অনুমতি চান। তখনই রণবীর সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রণবীর জানান, ওই ব্যক্তির আচরণে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তাকে চড় মারতে ইচ্ছা করছিল। তবে ক্যারিয়ারের কথা ভেবে সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করেছিলেন তিনি।
রণবীরের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি আরও একজন উদীয়মান অভিনেতার সঙ্গেও একই কাজ করেছিলেন। যদিও নিরাপত্তার খাতিরে সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি এই অভিনেতা। বর্তমানে রণবীর সিং বলিউডের অন্যতম সফল তারকা হলেও ক্যারিয়ারের শুরুতে তাকেও এমন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও