• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালোবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ফিলিং স্টেশনের (পাম্প) ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড ও খুচরা বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দুটি আদেশ দেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়নকে (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পাঁচ দিনে কারাদণ্ড দেন। এছাড়া উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় নামক স্থানের সরকারে নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রির দায়ে খুচরা তেল বিক্রেতা হেলাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় থানা পুলিশ সহযোগিতা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, তেল নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এ ধরনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও