• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

‘ধুরন্ধর-এর উন্মাদনা এবার পৌঁছে গেছে পরীক্ষার প্রশ্নপত্রে

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত বিনোদন: জনপ্রিয় বলিউড সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর উন্মাদনা এবার পৌঁছে গেছে পরীক্ষার প্রশ্নপত্রে। মূলত, উচ্চ মাধ্যমিকের হিসাববিজ্ঞান (অ্যাকাউন্টস) বিষয়ের একটি প্রশ্নপত্রে দেখা গেছে সিনেমাটির প্রধান চরিত্রগুলোর নাম। যা নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়েছে ভারতীয় নেটিজেনদের মাঝে।
সামাজিক মাধ্যমে ভাইরাল সেই প্রশ্নপত্রে দেখা যায়, অংশীদারি ব্যবসার লাভ-ক্ষতি বণ্টনের একটি অংকে সিনেমার চরিত্র জামিল জামালি, এসপি ভাউধার আসলাম এবং ইয়ালিনা জামালির নাম ব্যবহার করা হয়েছে।
সেখানে জানতে চাওয়া হয়েছে, এসপি চৌধুরী অবসর নিলে নতুন লাভের অনুপাত কী হবে। এমনকি ব্যালেন্স শিট এবং অংকের অন্যান্য অংশেও সিনেমার বিভিন্ন অনুষঙ্গ ও তারিখ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
তবে প্রশ্নপত্রটি কোন শিক্ষা প্রতিষ্ঠানের তা নিশ্চিত হওয়া না গেলেও এটি যে কোনো সিনেমার অন্ধ ভক্ত শিক্ষকের কাজ, তা নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা চলছে। সঙ্গে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ হাস্যরস ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং, আর মাধবন ও সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। অ্যাকশন এবং গল্পের কারণে দর্শক মহলে সিনেমাটি নিয়ে ব্যাপক হাইপ তৈরি হয়েছে। এর আগেও বিভিন্ন সময় জনপ্রিয় সিনেমা বা খেলোয়াড়দের নাম পরীক্ষার প্রশ্নে আসার নজির দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও