• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নীলফামারী: কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি নীলফামারী জেলায় আঘাত হেনেছে। এতে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা ও সদর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি নজিরবিহীন শিলাবৃষ্টি। মাঠে ধান মাটির সাথে মিশে গেছে। ভুট্টা, আখ, বেগুন, কলাসহ বিভিন্ন ফসলের গাছ পাতাবিহীন দাঁড়িয়ে আছে। কৃষকের মাঝে কান্নার রোল দেখা দিয়েছে। এ অবস্থা জেলার ডোমার উপজেলায় বিশেষভাবে লক্ষ্য করা গেছে। জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টার পর আকাশ কালো মেঘে ছেয়ে যায়।
কিছুক্ষণের মধ্যে শুরু হয় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি। কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। শিলাবৃষ্টিতে টিনের ঘরবাড়ি এবং কৃষি জমির ফসল যেমন আলু, গম, ভুট্টা, মরিচ, বাদাম, তামাক ও কলাসহ বিভিন্ন ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় শিলার আঘাতে গাছের পাতা ঝরে গেছে এবং কাঁচা ফল নষ্ট হয়ে গেছে। বসতবাড়ির টিনের ছাউনি ফুটো হয়ে গেছে, কোথাও কোথাও জানালার কাচ ভেঙে পড়েছে।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে আলুর ন্যায্য দাম না পাওয়ায় তারা আগেই লোকসানের মুখে পড়েছিলেন। এর মধ্যে আবার বেশি দামে সার ও অন্যান্য কৃষি উপকরণ কিনে ভুট্টা, মরিচ, তামাক ও কলার চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে সেই আশার ফসলও মাঠেই নষ্ট হয়ে গেছে।
নীলফামারী কৃষি বিভাগের উপ-পরিচালক মঞ্জুর রহমান জানান, শুক্রবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। রাতেই অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৮ মার্চ) কিছু এলাকায় বিদ্যুৎ চালু হলেও অনেক জায়গায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও