• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করে অবৈধ তেল জব্দসহ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এ অবস্থায় রামপুর বাজারে ব্যবসায়ী এনায়েতুর রহমান পেট্রোল অবৈধভাবে মজুত করে লাইসেন্স ছাড়া অতিরিক্ত দামে খুচরা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এনায়েতুর রহমানের গুদামঘরে অবৈধভাবে ড্রামে মজুত করে রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা; ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা এসব পেট্রোল শনিবার সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে সরকার নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ওসিকে নির্দেশনা প্রদান করেন আদালত।
এ বিষয়ে কেন্দুয়ার ইউএনও রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও