• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

স্যান্ডো গেঞ্জি পরে বের হয়ে বিপাকে বরুণ ধাওয়ান

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত বিনোদন: নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গত বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ে নিজ বাসা থেকে বের হয়েছিলেন অভিনেতা। এ সময় তার পরনে ছিল সাধারণ একটি স্যান্ডো গেঞ্জি। আর তা নিয়েই মূলত বিপাকে এই তারকা। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা ট্রল।
মূলত, সাধারণ পোশাকে তার এমন ‘বেপরোয়া’ উপস্থিতি নিয়ে নেটিজেনদের একাংশ নানা নেতিবাচক মন্তব্য করছেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাতে বাসা থেকে বের হয়ে দ্রুত গতিতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন বরুণ। এ সময় তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি।
সেখানে উপস্থিত ছবি শিকারিদের দেখে তিনি এড়িয়ে যাননি, বরং গাড়িতে বসে মৃদু হেসে হাত নেড়েছেন। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কটাক্ষের সঙ্গে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাসায় কি কোনো শার্ট নেই?’, আবার কেউ লিখেছেন, ‘বের হওয়ার আগে অন্তত একটা শার্ট গায়ে দিয়ে বের হতে পারতেন।’
উল্লেখ্য, বরুণ ধাওয়ান গত কয়েক মাস ধরেই বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন। মাসখানেক আগে ‘বর্ডার টু’ সিনেমায় তার অভিনয় নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি সেই সিনেমার প্রচারের সময় মুম্বই মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার কারণে প্রশাসনের রোশানলেও পড়তে হয়েছিল তাকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও