• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

প্রভাত রিপোর্ট / ২৯ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, দিনাজপুর: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। চলতি মাসে তৃতীয় দফায় শনিবার (২৮ মার্চ) পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু করেছে। এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখার লক্ষ্যে শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।
এরও আগে ১১ মার্চ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়।
তৃতীয় দফায় শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র পাইপলাইনে পাম্পিং করে ডিজেল ছাড়তে শুরু করেছে। ৬০ ঘণ্টা ধরে মঙ্গলবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পুরোপুরি পৌঁছে যাবে।
পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী চলতি মাসে তৃতীয় দফায় ৭ হাজার ডিজেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে পাইপ লাইনে পাম্পিং করে ভারতের নূমালীগড় রিফাইনারী থেকে ডিজেল সরবরাহ শুরু হয়েছে।
চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দুই ধাপেসহ মোট ৩ ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে। এবার আসছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও