• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাগরপুরে ৪ অবৈধ ইটভাটায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ গাজীপুরে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিম ও আলুর দাম ঝিনাইদহে জ্বালানি তেল সংকটে পদে পদে দুর্ভোগ দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ পেতে দীর্ঘ লাইন, ভোগান্তি

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জামালপুর: জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (৩৮) মৃত্যুদণ্ডাদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বলেন, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে পেটে লাথি দেয়ে। এতে সুজনা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সুজনা আক্তারের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ডের টাকা সুজানার পরিবার পাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও