• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাগরপুরে ৪ অবৈধ ইটভাটায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ গাজীপুরে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিম ও আলুর দাম ঝিনাইদহে জ্বালানি তেল সংকটে পদে পদে দুর্ভোগ দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ পেতে দীর্ঘ লাইন, ভোগান্তি

শত শত কোটি টাকার দুর্নীতি : সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রভাত অর্থনীতি: শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সিআইডির উপপরিদর্শক মো. আব্দুল হান্নান দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, মো. মোয়াজ্জেম হোসেন উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্বরত থাকাকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। অর্জিত এই অর্থ তিনি সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে মানিলন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও