• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

নাগরপুরে ৪ অবৈধ ইটভাটায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

প্রভাত রিপোর্ট / ৯৩ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

আনোয়ার হোসেন নয়ন, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন ৪টি অবৈধ ইটভাটায় ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এই অভিযানে ইটভাটাগুলোকে মোট ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাজমুস সাকিব।
অভিযান চলাকালীন ইটভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব তাপস চন্দ্র পালসহ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।
দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলোর তালিকা ও জরিমানার পরিমাণ মেসার্স এস কে এস ব্রিকস, ঘিওরকোল, নাগরপুর ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস। মেসার্স আবিদ ব্রিকস, ডাঙ্গা শালিকা, নাগরপুর ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস। মেসার্স বুশরা ব্রিকস, ভাবনপাড়া, নাগরপুর ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস। মেসার্স রাবেয়া ব্রিকস ফিল্ড, ভাটপাড়া, নাগরপুর ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস।
পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো: জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরিবেশ সুরক্ষায় জেলার অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও