প্রভাত সংবাদদাতা, রংপুর: রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিম ও আলুর দাম। সেইসঙ্গে দাম বেড়েছে কিছু সবজির। তবে দাম কমেছে ব্রয়লার মুরগিসহ কিছু সবজির। এছাড়া অপরিবর্তিত রয়েছে চাল-ডালসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের। মঙ্গলবার (৩১ মার্চ) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকা। যা গত সপ্তাহের তুলনায় ১ থেকে ২ টাকা বেশি। পাইকারি বাজারে একশো ডিম কিনলে দাম পড়ছে ৮২০ টাকা। সেই হিসেবে পাইকারি বাজারে প্রতিহালি ডিমের দাম পড়ছে ৩২-৩৩ টাকা।
এদিকে, প্রতিকেজি ব্রয়লার মুরগি ২১০-২২০ টাকা থেকে কমে হয়েছে ১৯০-২০০ টাকা। আর পাকিস্তানি সোনালি মুরগি গত সপ্তাহের মতোই ৩৫০-৩৬০ টাকা, পাকিস্তানি হাইব্রিড ৩৩০-৩৪০ টাকা, পাকিস্তানি লেয়ার ৩২০-৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১০০০- থেকে ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বাজার ঘুরে দেখা গেছে, টমেটো ৩০-৪০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, গাজর গত সপ্তাহের মতোই ৩০-৪০ টাকা, ঝিঙা ১০০-১২০ টাকা, ফুলকপি আগের মতো ৩৫-৪০ টাকা, বাঁধাকপির পিস ১৫-২০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, চালকুমড়া (আকারভেদে) ৪০-৪৫ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা, কাঁচকলার হালি গত সপ্তাহের মতোই ২৫-৩০ টাকা, দুধকুষি ৬০-৭০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা, সজনে ১৫০-১৬০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, শসা ৩০-৩৫ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, লেবুর হালি ৩০-৩৫ টাকা থেকে কমে ২৫-৩০ টাকা, চিকন বেগুন গত সপ্তাহের মতোই ৩০-৪০ টাকা, গোল বেগুন ৪০-৫০ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা, পটল ৭০-৮০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা ঢ্যাঁড়শ ৭০-৮০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা, শিম ৩০-৩৫ টাকা থেকে বেড়ে ৫০-৬০ টাকা, পেঁপে গত সপ্তাহের মতোই ২৫-৩০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, করলা ৫০-৬০ টাকা বেড়ে ৭০-৮০ টাকা, লাউ (আকারভেদে) ৪০-৫০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, প্রতিকেজি ধনেপাতা ৬০-৭০ টাকা থেকে কমে ৫০-৬০ টাকা, সব ধরনের শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মিষ্টিকুমড়া গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা এবং পেঁয়াজ ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে, দেশি আদা গত সপ্তাহের মতোই ১৫০-১৬০ টাকা, দেশি রসুন ৮০-১০০ টাকা, আমদানি করা রসুন ২৫০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ৩০০-৩৮০ টাকা, টেংরা ৪০০-৫৬০, পাবদা ৩৫০-৪০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কারপু ২৫০-২৬০ টাকা, পাঙাস ১৫০-২৫০ টাকা, তেলাপিয়া ২০০-২৫০, কাতল ৩০০-৫০০ টাকা, বাটা ১৮০-২৪০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৮০-২৬০ টাকা এবং গছিমাছ ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।