• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাগরপুরে ৪ অবৈধ ইটভাটায় ১২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩ গাজীপুরে ৩৪ হাজার লিটার তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পোলট্রি মুরগির ডিম ও আলুর দাম ঝিনাইদহে জ্বালানি তেল সংকটে পদে পদে দুর্ভোগ দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ পেতে দীর্ঘ লাইন, ভোগান্তি

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা

প্রভাত রিপোর্ট / ৫৭ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

৩১ ডিসেম্বর ২০২৫-এ সমাপ্ত বছরে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ২৭% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়। কোম্পানিটির চেয়ারপারসন শামসুননাহার বেগম চৌধুরীর অনুমতি সাপেক্ষে কোম্পানি সেক্রেটারি মোঃ অলিউল্লাহ খান এফসিএস-এর সঞ্চালনায় ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর, বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্যবৃন্দ ও শেয়ার হোল্ডারবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভার শুরুতে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডারবৃন্দের প্রতি কোম্পানির চেয়ারপার্সন কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিসেবা এবং ব্যবসায়িক পরিচালনা নিশ্চিত করতে যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রীনডেল্টা পরিবারের সদস্যবৃন্দকেও তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।
বীমা খাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সকল শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফারজানা চৌধুরী। এছাড়া সঙ্কটময় পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার জন্য গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্বয়ংক্রিয় গ্রাহক পরিসেবা, সর্বাঙ্গীণ ডিজিটালাইজড সল্যুশন, বীমা সংক্রান্ত বিবিধ গ্রাহকসেবা ভবিষ্যতে আরও উন্নত পদ্ধতিতে ও সফলভাবে সম্পাদনের বিষয়ে উচ্চাশা ব্যক্ত করার পাশাপাশি কোম্পানির সমৃদ্ধির জন্য আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্ভাবন এবং সর্বোত্তমসেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নাসির এ চৌধুরী, শেয়ারহোল্ডারদের ক্রমাগত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইনে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় অনেক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন, যারা গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের কর্মদক্ষতা, সুদক্ষ ও শক্তিশালী কর্পোরেট প্রশাসন, আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা ও ২০২৫ সালের বিস্তারিত ও তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও