• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা আর্জেন্টিনার

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। বুধবার (১ এপ্রিল) দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার তথ্য জানানো হয়।
১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ইহুদি কেন্দ্রে হামলা চালায় লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন। যা লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে অন্যতম রক্তাক্ত ঘটনা ছিল। ইরানের বিপ্লবী গার্ড হিজবুল্লাহকে সহায়তা করে, এই কারণ দেখিয়ে আর্জেন্টিনা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরানের বিপ্লবী গার্ডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। এরপর তাদের পদাঙ্ক অনুসরণ করে কানাডা। এরপর ২০২৫ সালে অস্ট্রেলিয়া বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণার পর দীর্ঘ সময় বিশ্বের আর কোনো দেশ তাদের এমন তকমা দেয়নি। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন তাদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। সর্বশেষ আর্জেন্টিনা এমন ঘোষণা দিলো।
অপরদিকে উপসাগরীয় আরব দেশগুলো অনানুষ্ঠানিকভাবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী মনে করে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সৌদি আরব ও বাহরাইন।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও