• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

সংবিধান সংশোধনের বিষয়ে সরকার আন্তরিক : চিফ হুইপ

প্রভাত রিপোর্ট / ৩৮ বার
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: সংবিধান সংশোধনের বিষয়ে বর্তমান সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম। বুধবার সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এ কথা জানান। চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই এটি করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়। তবে এই কমিটিতে থাকবেন সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা।
তিনি বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যাই করি না কেন, সেজন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।
সরকারি দলের চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণের জন্য যা যা করণীয়, তার সবই আমরা করতে চাই এবং এই প্রক্রিয়ায় বিরোধী পক্ষকে পাশে চাই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও