• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার সিনেমায় একসাথে আসছেন সালমান-নয়নতারা- অনিল কাপুর

প্রভাত রিপোর্ট / ৪৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে নতুন একটি বড় বাজেটের অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ভামসি পাইডিপল্লি। প্রযোজনায় আছেন দিল রাজু। ইতমধ্যেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এর আগে নিশ্চিত করা হয়েছে, এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এবার শোনা যাচ্ছে, আরও দুই তারকা এতে অংশ নেবেন। তাদের একজন অরবিন্দ স্বামী। আর চমক হিসেবে এতে থাকছেন ‌‘মিস্টার ইন্ডিয়া’খ্যাত অভিনেতা অনিল কাপুর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ছবির নির্মাতা দল। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ছবিটির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘এসভিসি তেষট্টি’।
জানা গেছে, ছবিটি হবে বড় পরিসরের একটি অ্যাকশন-থ্রিলার, যেখানে থাকবে শক্তিশালী আবেগঘন গল্প। নির্মাতা ভামসি পাইডিপল্লি এই ছবিতে সালমান খানকে একেবারে নতুন রূপে হাজির করতে চান। সেই খবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
এই ছবিতে হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের একাধিক তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে। নির্মাতারা এটিকে সর্বভারতীয় দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করছেন।
শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসেই দৃশ্যধারণ শুরু হবে এবং ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পেতে পারে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও