• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা

প্রভাত রিপোর্ট / ৮০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। এই সিরিজে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসও অংশ নেবে। টুর্নামেন্টটি শুরু হবে ২৮ মে এবং চলবে ৪ জুন পর্যন্ত। তিন দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তবে এই সিরিজে কোনো ফাইনাল রাখা হয়নি। পয়েন্ট তালিকার ভিত্তিতেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ৩০ মে, যেখানে প্রতিপক্ষ থাকবে স্কটল্যান্ড।
পরদিন ৩১ মে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা। এরপর ২ জুন আবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের সিরিজ মিশন। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের ঐতিহ্যবাহী দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।
ত্রিদেশীয় সিরিজের সূচি: ২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ, ৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, ২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ, ৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও